মনারে মনা কোথায় যাস
বিলের ধারে কাটব ঘাস।
ঘাস কি হবে
বেচব কাল,
চিকন সুতোর কিনব জাল।
জাল কি হবে
নদীর বাঁকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।
মাছ কি হবে
বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে।
বোনকে দেব পাটের শাড়ি,
মাকে দেব রঙ্গিন হাঁড়ি।
কবিতা — ইচ্ছা
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
প্রকৃতির কবিতা
৪৬৬৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘ইচ্ছা’ কবিতাটি গ্রামীণ বাংলার এক সহজ-সরল জীবনচিত্র। কবিতার সংলাপে শিশুর নিষ্পাপ বাসনা, পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থে পরিবারের জন্য উপহার কেনার আনন্দ ফুটে উঠেছে। বোনকে পাটের শাড়ি ও মাকে রঙিন হাঁড়ি দেওয়ার ইচ্ছাটি গ্রামীণ ভালোবাসা ও পারিবারিক বন্ধনের মধুর প্রকাশ ঘটায়। ছড়াটির ছন্দময় গঠন শিশুদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।