আমার একবার খুব ভেদবমি হয়েছিল,
ভেদবমি কাহাকে বলে?
তখোন বয়স নয়, দশ কি এগারো
ভেদবমির কী বুঝতাম!
তখোন পেচ্ছাব খুব সাদা হতো, কান্নায় তেমন কোনো কষ্ট ছিলনা,
বাবার পকেট থেকে অনায়াসে চুরি কোরে খেতাম সন্দেশ!
আমার একবার দুঃখদুঃখ ভাব জেগেছিল,
দুঃখ কাহাকে বলে?
তখোন বয়স তেরো, চৌদ্দ কি পনেরো-
দুঃখের কী কাঁচকলা তখোন বুঝতাম?
তখোন কেবল এক তরুণের বুকে আমি
অত্যন্ত সীমিত সাদা আগুন দেখেছি!
দুঃখ কি অমন কোনো সীমাবদ্ধ সীমিত আগুন?
আমার একবার খুব সৌন্দর্যের বোধ জন্মেছিল,
সৌন্দর্য কাহাকে বলে?
তখোন বয়স খুব বেশি হলে ষোল কি সতেরো;
সৌন্দর্যের তখোন আমি কিইবা বুঝতাম?
তখোন যুবতী দেখলে ক্ষিধে পেতো এইটুকু জানি,
গোলাপ ফুলের চেয়ে মূল্যবান মনে হতো সকালে সিদ্ধ ডিম!
আমার বয়স আজ দীর্ঘ পঁচিশ! প্রেম নয়, ভালোবাসা নয়,
এখনো অভ্যাসবশে আমার যুবতী দেখলে ক্ষিধে পায়!
এখনো অভ্যাসবশে গোলাপ ফুলের চাইতে
সিদ্ধ ডিমই প্রিয় মনে হয়!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন