সবুজে ঘেরা মোর গ্রাম
সৌন্দর্যে ভরপুর।
কি সুন্দর নাম ছিল তার
খালিপোতা রংপুর।
চারিদিকে বইছে বাতাস
পাখিরা গায় গান।
দিক-বেদিকে ছড়িয়ে আছে
মোর গ্রামখানির শান।
চতুর্পাশে রাস্তা-ঘাট
আর অন্তবর্তী মাঠ।
বিকেল হলেই দেখা মিলে
নানান খেলার হাট।
গরু ছাগল চড়ে বেড়ায়
মস্ত নলুয়ায়।
বর্ষা এলেই মাঝিরা সব
ভাটিয়ালি গায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন