খালে বিলে নদীর কূলে
ছেলে মেয়ের জুটি,
স্বচ্ছ জলে মাছ ধরে
ধরবে পোনা পুঁটি।
ছোট বড় সবাই মিলে
ছাতা মাথায় দিয়ে,
পুকুর পাড়ে বসে আছে
বর্শা হাতে নিয়ে।
টোপ দিয়েছে আটার গুড়ো
শিকার করবে দূরে!
শরৎকালে কমছে পানি
মাতৃভূমি জুড়ে।
দুরন্ত ওই সোনালী মাছ
স্বাদে দারুন খাসা,
রাতকানা রোগ সেরে যাবে
পুষ্টিগুণে ঠাসা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন