মায়ায় ঘেরা সবুজ গ্রাম
বয়ে গেছে নদী,
ধানের ক্ষেতে সবুজ মাঠ
রৌদ্র হতাম যদি!
গরু মহিষ লাঙ্গল কাঁদে
কৃষাণ চলে মাঠে,
ছেলেমেয়েরা বই নিয়ে যায়
বিদ্যামাতার পাঠে।
শত শত গাছের সারি
সবুজ ঘেরা বাগান,
হাজার রঙের ফুলের মেলা
পশু পাখির জাগান।
বাংলা মাকে ভালোবাসি
ভোরের স্নিগ্ধ হাওয়া,
খালি পায়ে মেঠো পথে
ছুটে যেন যাওয়া...
প্রেম মাখানো মানুষ গুলো
বুলায় পরশ যথা,
হাজার বছর স্মৃতি রহে
গ্রামের গল্পকথা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন