আমি যখন লিখি তখন অশ্বমেধের ঘোড়া
এ পানপাত্র আর পাবি না তোরা।
আমি যখন উড়ি তখন শরীরে সুর
এবং সুরা চড়তে থাকে
আমি যখন মরি তখন লজ্জা লোভ
অহংকার মরতে থাকে।
এখানে বৈকুন্ঠপুরে কেউ কারোর ভৃত্য নই
কারোর উদ্বৃত্ত নই কেউ।
যারা প্রেমিক তারা সবাই হেমন্তের
অপহরণকারী।
যেখানে যাবে সেখানে পাবে
আমার নামে বাড়ি।
আমি যখন লিখি তখন
অশ্বমেধের ঘোড়া
কাকে আমার ভয়?
দাঁড়িয়ে আছে ভালোবাসার ভালো মুহূর্তরা।