ঢের প্রেম করা হয়ে গেছে, দুচোখের আরশিতে
ঘুরে ফিরে দেখা আত্মপ্রতিকৃতি বিভিন্ন ভঙ্গিতে,
তারপর অনিবার্য ক্লান্তি অবসিত সুধা।
সারি দিয়ে যেখানে বৃক্ষেরা সেইখানে হব বনচারী
ভেবে ছুটে গেছি বনে, তবু হ'তে পারি নি তাপস।
জনারণ্যে ফিরে এসে শিকড় নাবিয়ে খুঁজি রস
জীবনের, আর প্রেম অপ্রেম চাই না প্রেমিকা না,
চাই নারী একজন যে হবে দোসর, যার জানা
কেন এইখানে আসা কেন শুরু হয়েছে ভ্রমণ,
শেখাবে রহস্য এই বাঁচবার, চাই না রমণ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন