ভালোবাসা বহুদিন আগেই
বাসে উঠে পড়তে না পেরে
দাঁড়িয়ে গেছে
হয়ত এখনও বাসস্টপে
মুখ তার
আঠারো বছরের শ্যামল ইস্পাত হয়ে
দাঁড়িয়ে আছে
এক একদিন ইচ্ছে করে
ফিরতি বাসে উঠে চলে যাই
দেখে আসি তাকে
এক একদিন আমার যাওয়ার সম্ভাবনায়
বৃষ্টি আসে
আকাশকে আষাঢ় ব’লে ডাকতে ইচ্ছে করে |
‘এই যে, এত দেরী করলে কেন’
ব’লে কেউ কব্জিটা শক্ত ক’রে
ধ’রে নামিয়ে নেবে
আঠারো বছরের মুখে কিছুটা ইস্পাত থাকে
এখন হাতে পিস্তল রাখা বারণ
তাই নীল ইস্পাতটুকু মুখে
ভালোবাসার কাছে কিছুই নেই এখন
কার্তুজ বন্ধুরা রাজনীতি
একটি বর্ষাতিও নয়
বরষায় তাকে খুব একা দেখব বোধহয়
যদি ফিরতি বাসে যাই |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন