।।ফেরা।।
সন্তোষ বন্দ্যোপাধ্যায়
এই মন চায় পুরানো সে' সব দিনে
আবার ফিরে যেতে!
আপন করে এই বুকের 'পরে,
সে সব দিন গুলি চায় পেতে;
স্মৃতি নিয়ে আঁকড়ে বসে থাকা,
স্মৃতি নিয়ে জীবন ধরে রাখা,
এই জীবনে আনন্দ নেই,তবু এই
স্মৃতি চিরন্তন, মধুরতায় মাখা!
মনে ভাবি, অতীত দিনে যদি হতো,
আমার ফেরা...
কোথায় হারিয়ে গেল,সেই সোনালী দিন,
ছিল ভালবাসার স্মৃতি -ঘেরা!
হারিয়ে গেছে জীবন থেকে সুখের ছেলেবেলা,
হারিয়ে গেছে যৌবনের সেই দিন!
অতীত নিয়ে নাড়াচাড়ায় এই চঞ্চল মন,
আজ আনন্দহীন!
যখন একলা বসে অতীত দিনের কথা
ভাবতে শুধু থাকি,-
মনকে বোঝাই, এই ফেরার কথায়
অনেক ফাঁক ও ফাঁকি!
---০---
০৭/০৮/২০২৬ সন্ধ্যা ০৭-১৮
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী