কহিল মনের খেদে মাঠ সমতল,
‘হাট ভরে দিই আমি কত শস্য ফল।
পর্বত দাঁড়ায়ে রন, কী জানি কী কাজ—
পাষাণের সিংহাসনে তিনি মহারাজ।
বিধাতার অবিচার, কেন উঁচুনিচু—
সে-কথা বুঝিতে আমি নাহি পারি কিছু।’
গিরি কহে, ‘সব হলে সমভূমি-পারা
নামিত কি ঝরনার সুমঙ্গলধারা।’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈