তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী।
বুকের আঁচলখানি সুখের আঁচলখানি-
দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো।
সেচন কোরো- তার পথে পথে সেচন কোরো-
পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি;
মলিন না হয় চরণ তারি-
তোমার সুন্দর ওই গো-
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
হৃদয়খানি- আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো-
রেখো না, রেখো না গো ধরে, ছড়িয়ে ফেলো ফেলো গো।।
তোমার সকল ধন যে ধন্য হল হল গো।
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার-
ঘরের দুয়ার খোলো গো।
রাঙা হল- রঙে রঙে রাঙা হল- কার হাসির রঙে
হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলক-মগন-
তোমার নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।।
পরান-প্রদীপ- তোমার পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে-
রেখো না, রেখো না গো দূরে-
ওই আলোতে জ্বেলো গো।।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০১০৪ বার পঠিত
শেষের কবিতা
৮১৯৪ বার পঠিত
অভিমান
৫৭৬০ বার পঠিত
অপরিচিতা
৫১০৮ বার পঠিত
সোনার তরী
৪৩৬৫ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ