সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই, জাগিল।
হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে
শ্মশানচিতাভস্মরাশি- ভাগিল কোথা ভাগিল।
মানসলোকে শুভ্র আলো চূর্ণ হয়ে রঙ জাগালো,
মদির রাগ লাগিল তারে- হৃদয়ে তার লাগিল।।
আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে-
রঙের ধারা ওই-যে বহে যায় রে।।
রঙের ঝড় উচ্ছ্বসিল গগনে,
রঙের ঢেউ রসের স্রোতে মাতিয়া ওঠে সঘনে-
ভাকিল বান আজি সে কোন্ কোটালে।
নাকাড়া বাজে কানাড়া বাজে বাঁশিতে-
কান্নধারা মিলিয়া গেছে হাসিতে-
প্রাণের মাঝে ফোয়ারা তার ছোটালে।
এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো-
এসেছে ডাক ঘরের-দ্বার-খোলানো।।
আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে-
রঙের ধারা ওই-যে বহে যায় রে।।
উদয়রবি যে রাঙা রঙ রাঙায়ে পূর্বাচলে দিয়েছে ঘুম ভাঙায়ে
অস্তরবি সে রাঙা রসে রসিল-
চিরপ্রাণের বিজয়বাণী ঘোষিল।
অরুণবীণা যে সুর দিল রণিয়া সন্ধ্যাকাশে সে সুর উঠে ঘনিয়া
নীরব নিশীথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিয়া।
আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে-
বাঁধন-হারা রঙের ধারা ওই-যে বহে যায় রে।।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০১০৮ বার পঠিত
শেষের কবিতা
৮২০২ বার পঠিত
অভিমান
৫৭৬৩ বার পঠিত
অপরিচিতা
৫১১১ বার পঠিত
সোনার তরী
৪৩৮৭ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
শুভ জন্মদিন! 🎈
মোঃ ফখরুল ইসলাম সাগর।
শুভ জন্মদিন! 🎈
রোহান খান কাব্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ