শুন, সখি, বাজই বাঁশি।
শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল যমুনবারি।
কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর।
নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারি শ্যাম।।
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারি নাম।
কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান-
তব্ ত মিলল, সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ।
শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্ নামে
সাধ ভইল ময়্ প্রাণ মিলায়ব চাঁদ-উজল যমুনামে!
চলহ তুরিতগতি, শ্যাম চকিত অতি- ধরহ সখীজন-হাত।
নীদমগন মহী, ভয় ভর কছু নহি, ভানু চলে তব সাথ।।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০১০৫ বার পঠিত
শেষের কবিতা
৮১৯৫ বার পঠিত
অভিমান
৫৭৬০ বার পঠিত
অপরিচিতা
৫১০৯ বার পঠিত
সোনার তরী
৪৩৭০ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ