চেনা শোনার সাঁঝবেলাতে
শুনতে আমি চাই
পথে পথে চলার পালা
লাগল কেমন ভাই।
দুর্গম পথ ছিল ঘরেই,
বাইরে বিরাট পথ,
তেপান্তরের মাঠ কোথা বা
কোথা বা পর্বত।
কোথা বা সে চড়াই উঁচু,
কোথা বা উৎরাই,
কোথা বা পথ নাই।
মাঝে মাঝে জুটল অনেক ভালো,
অনেক ছিল বিকট মন্দ,
অনেক কুশ্রী কালো।
ফিরেছিলে আপন মনের
গোপন অলিগলি,
পরের মনের বাহির দ্বারে
পেতেছ অঞ্জলি।
আশাপথের রেখা বেয়ে
কতই এলে গেলে,
পাওনা ব’লে যা পেয়েছ।
অর্থ কি তার পেলে।
অনেক কেঁদে কেটে
ভিক্ষার ধন জুটিয়েছিলে
অনেক রাস্তা হেঁটে।
পথের মধ্যে লুঠেল দস্যু
দিয়েছিল হানা,
উজাড় করে নিয়েছিল
ছিন্ন ঝুলিখানা।
অতি কঠিন আঘাত তারা
লাগিয়েছিল বুকে,
ভেবেছিলুম, চিহ্ন নিয়ে
সে সব গেছে চুকে।
হাটে বাটে মধুর যাহা
পেয়েছিলুম খুঁজি
মনে ছিল যত্নের ধন
তাই রয়েছে পুঁজি।
হায়রে ভাগ্য, খোলো তোমার ঝুলি,
তাকিয়ে দেখো, জমিয়েছিলে ধূলি।
নিষ্ঠুর যে, ব্যর্থকে সে
করে যে বর্জিত,
দৃঢ় কঠোর মুষ্টিতলে
রাখে সে অর্জিত
নিত্যকালের রতন কণ্ঠহার;
চির মূল্য দেয় সে তারে
দারুণ বেদনার।
আর যা কিছু জুটেছিল
না চাহিতেই পাওয়া
আজকে তারা ঝুলিতে নেই,
রাত্রিদিনের হাওয়া
ভরল তা’রাই, দিল তা’রা
পথে চলার মানে,
রইল তা’রাই একতারাতে
তোমার গানে গানে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৭৭ বার পঠিত
শেষের কবিতা
৮১৬৭ বার পঠিত
অভিমান
৫৭৫০ বার পঠিত
অপরিচিতা
৫০৯৭ বার পঠিত
সোনার তরী
৪৩১৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ