আজি এ আঁখির শেষ দৃষ্টির দিনে
ফাগুন বেলার ফুলের খেলার
দানগুলি লব চিনে।
দেখা দিয়েছিল মুখর প্রহরে
দিনের দুয়ার খুলি
তাদের আভায় আজি মিলে যায়
রাঙা গোধূলির শেষ তুলিকায়
ক্ষণিকের রূপ-রচন-লীলায়
সন্ধ্যার রং-গুলি॥
যে অতিথিদেহে ভোরবেলাকার
রূপ নিল ভৈরবী,
অস্তরবির দেহলি দুয়ারে
বাঁশিতে আজিকে আঁকিল উহারে
মূলতানরাগে সুরের প্রতিমা
গেরুয়া রঙের ছবি॥
খনে খনে যত মর্মভেদিনী
বেদনা পেয়েছে মন
নিয়ে সে দুঃখ ধীর আনন্দে
বিষাদ-করুণ শিল্পছন্দে
অগোচর কবি করেছে রচনা
মাধুরী চিরন্তন॥
একদা জীবনে সুখের শিহর
নিখিল করেছে প্রিয়।
মরণ পরশে আজি কুণ্ঠিত,
অন্তরালে সে অবগুণ্ঠিত
অদেখা আলোকে তাকে দেখা যায়
কী অনির্বচনীয়॥
যা গিয়েছে তার অধরারূপের
অলখ পরশখানি
যা রয়েছে তারি তারে বাঁধে সুর,
দিক সীমানার পারের সুদূর
কালের অতীত ভাষার অতীত
শুনায় দৈববাণী॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৭০ বার পঠিত
শেষের কবিতা
৮১৬৪ বার পঠিত
অভিমান
৫৭৪৮ বার পঠিত
অপরিচিতা
৫০৯২ বার পঠিত
সোনার তরী
৪৩০৫ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ