বয়স আমার হবে তিরিশ,
দেখতে আমায় ছোটো—
আমি নই মা, তোমার শিরিশ,
আমি হচ্ছি নোটো।
আমি যে রোজ সকাল হলে
যাই শহরের দিকে চলে
তমিজ মিঞার গোরুর গাড়ি চ’ড়ে।
সকাল থেকে সারা দুপর
ইট সাজিয়ে ইটের উপর
খেয়াল-মতো দেয়াল তুলি গ’ড়ে।
ভাবছ তুমি, নিয়ে ঢেলা
ঘর-গড়া সে আমার খেলা—
কক্খনো না, সত্যিকার সে কোঠা।
ছোটো বাড়ি নয় তো মোটে,
তিন তলা পর্যন্ত ওঠে,
থামগুলো তার এম্নি মোটা মোটা।
কিন্তু যদি শুধাও আমায়,
ওইখানেতেই কেন থামায়,
দোষ কি ছিল যাট-সত্তর তলা—
ইঁট সুরকি জুড়ে জুড়ে
একেবারে আকাশ ফুঁড়ে
হয় না কেন কেবল গেঁথে চলা—
গাঁথতে গাঁথতে কোথায় শেষে
ছাত কেন না তারায় মেশে—
আমিও তাই ভাবি নিজে নিজে,
কোথাও গিয়ে কেন থামি
যখন শুধাও তখন আমি
জানি নে তো তার উত্তর কী যে।
যখন খুশি ছাতের মাথায়
উঠছি ভারা বেয়ে।
সত্যি কথা বলি, তাতে
মজা খেলার চেয়ে।
সমস্ত দিন ছাতপিটুনি
গান গেয়ে ছাত পিটোয় শুনি,
অনেক নীচে চলছে গাড়িঘোড়া।
বাসনওয়ালা থালা বাজায়,
সুর করে ওই হাঁক দিয়ে যায়
আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া।
সাড়ে চারটে বেজে ওঠে,
ছেলেরা সব বাসায় ছোটে
হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো।
রোদ্দুর যেই আসে প’ড়ে
পুবের মুখে কোথায় ওড়ে
দলে দলে ডাক দিয়ে কাকগুলো।
আমি তখন দিনের শেষে
ভারার থেকে নেমে এসে
আবার ফিরে আসি আপন গাঁয়ে।
জান তো, মা, আমার পাড়া
যেখানে ওই খুঁটি গাড়া
পুকুর-পাড়ে গাজনতলার বাঁয়ে।
তোরা যদি শুধাস মোরে
খড়ের চালায় রই কী করে?
কোঠা যখন গড়তে পারি নিজে,
আমার ঘর যে কেন তবে
সব চেয়ে না বড়ো হবে—
জানি নে তো তার উত্তর কী যে।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৪ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৭ বার পঠিত
অভিমান
৫৭৫৬ বার পঠিত
অপরিচিতা
৫১০২ বার পঠিত
সোনার তরী
৪৩৩১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
শেখ মনিরুল হাসান
শুভ জন্মদিন! 🎈
আহমেদ রাফি
শুভ জন্মদিন! 🎈
কামিনী রায়
শুভ জন্মদিন! 🎈
জুবাইর মাহমুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ