সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি, মোর সভাতে?
হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক্ হাসি,
সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে।
সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে—
নবযৌবনসভাতে?
সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে।
খেলিলে সে কোন্ খেলা, কোথা কেটে গেল বেলা,
ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্তকমল দুলালে।
পুলকিত মোর পরানে তোমার বিলোল নয়ন বুলালে,
সব কাজ মোর ভুলালে।
তার পরে হায় জানি নে কখন ঘুম এল মোর নয়নে।
উঠিকু যখন জেগে, ঢেকেছে গগন মেঘে,
তরুতলে আছি একেলা পড়িয়া দলিত পত্রশয়নে।
তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুমচয়নে
ঘুম এল মোর নয়নে।
সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ঝরঝর বাদরে।
পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার,
একা আছে প্রাণ ভূতলশয়ান আজিকার ভরা ভাদরে।
তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে
আজি ঝরঝর বাদরে?
তুমি যে এসেছ ভস্মমলিন তাপসমুরতি ধরিয়া!
স্তিমিত নয়নতারা ঝলিছে অনল-পারা,
সিক্ত তোমার জটাজূট হতে সলিল পড়িছে ঝরিয়া
বাহির হইতে ঝড়ের আঁধার আনিয়াছ সাথে করিয়া
তাপসমুরতি ধরিয়া।
নমি হে ভীষণ, মৌন, রিক্ত, এসো মোর ভাঙা আলয়ে।
ললাটে তিলকরেখা যেন সে বহ্নিলেখা,
হস্তে তোমার লৌহদণ্ড বাজিছে লৌহবলয়ে।
শূন্য ফিরিয়া যেয়ো না অতিথি, সব ধন মোর না লয়ে।
এসো এসো ভাঙা আলয়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৪ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৭ বার পঠিত
অভিমান
৫৭৫৬ বার পঠিত
অপরিচিতা
৫১০২ বার পঠিত
সোনার তরী
৪৩৪১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ