১
করেছিনু যত সুরের সাধন
নতুন গানে,
খসে পড়ে তার স্মৃতির বাঁধন
আলগা টানে।
পুরানো অতীতে শেষে মিলে যায়।
বেড়ায় ঘুরে,
প্রেতের মতন জাগায় রাত্রি
মায়ার সুরে।
২
ধরা নাহি দেয় কণ্ঠ এড়ায়
যে সুরখানি
স্বপ্ন গহনে লুকিয়ে বেড়ায়
তাহার বাণী।
বুকের কাঁপনে নীরবে দোলে সে
ভিতর পানে,
মায়ার রাগিণী ধ্বনিয়া তোলে সে
সকল খানে।
৩
দিবস ফুরায় কোথা চলে যায়
মর্ত্য কায়া,
বাঁধা পড়ে থাকে ছবির রেখায়
ছায়ার ছায়া।
নিত্য ভাবিয়া করি যার সেবা
দেখিতে দেখিতে কোথা যায় কেবা,
স্বপ্ন আসিয়া রচি’ দেয় তার।
রূপের মায়া॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৫ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৭ বার পঠিত
অভিমান
৫৭৫৭ বার পঠিত
অপরিচিতা
৫১০৩ বার পঠিত
সোনার তরী
৪৩৪৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ