তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া,
কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া!
বিহান-বেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে,
চরণদুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া।
কিসের সুখে সহাস-মুখে নাচ্ছি বাছনি,
দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি!
তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে,
রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি।
ভিখারি ওরে, অমন করে শরম ভুলিয়া
মাগিস কিবা মায়ের গ্রীবা আঁকড়ি ঝুলিয়া!
ওরে রে লোভী, ভুবনখানি গগন হতে উপাড়ি আনি
ভরিয়া দুটি ললিত মুঠি দিব কি তুলিয়া?
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা,
তপন শশী হেরিছে বসি তোমার সাজনা।
ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে,
জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা।
ঘুমের বুড়ি আসিছে উড়ি নয়ন-ঢুলানি—
গায়ের ’পরে কোমল করে পরশ বুলানি।
মায়ের প্রাণে তোমার লাগি জগৎ-মাতা রয়েছে জাগি,
ভুবন-মাঝে নিয়ত রাজে ভুবন-ভুলানি।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৪ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৭ বার পঠিত
অভিমান
৫৭৫৬ বার পঠিত
অপরিচিতা
৫১০২ বার পঠিত
সোনার তরী
৪৩৪১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ