ওই-যে রাতের তারা
জানিস কি মা, কারা?
সারাটি খন ঘুম না জানে,
চেয়ে থাকে মাটির পানে
যেন কেমনধারা।
আমার যেমন নেইকো ডানা,
আকাশ-পানে উড়তে মানা,
মনটা কেমন করে,
তেমনি ওদের পা নেই ব’লে
পারে না যে আসতে চলে
এই পৃথিবীর ’পরে।
সকালে যে নদীর বাঁকে
জল নিতে যাস কলসি কাঁখে
সজনেতলার ঘাটে,
সেথায় ওদের আকাশ থেকে
আপন ছায়া দেখে দেখে
সারা পহর কাটে।
ভাবে ওরা চেয়ে চেয়ে
’হতেম যদি গাঁয়ের মেয়ে
তবে সকাল-সাঁজে
কলসিখানি ধরে বুকে
সাঁতরে নিতেম মনের সুখে
ভরা নদীর মাঝে’।
আর, আমাদের ছাতের কোণে
তাকায়, যেথা গভীর বনে
রাক্ষসদের ঘরে
রাজকন্যা ঘুমিয়ে থাকে—
সোনার কাঠি ছুঁইয়ে তাকে
জাগাই শয্যা-’পরে!
ভাবে ওরা, আকাশ ফেলে
হ’ত যদি তোমার ছেলে,
এইখানে এই ছাতে
দিন কাটাত খেলায় খেলায়,
তার পরে সেই রাতের বেলায়
ঘুমোত তোর সাথে।
যেদিন আমি নিষুত রাতে
হঠাৎ উঠি বিছানাতে
স্বপন থেকে জেগে,
জান্লা দিয়ে দেখি চেয়ে,
তারাগুলি আকাশ ছেয়ে
ঝাপ্সা আছে মেঘে।
ব'সে ব'সে ক্ষণে ক্ষণে
সেদিন আমার হয় যে মনে
ওদের স্বপ্ন ব’লে।
অন্ধকারের ঘুম লাগে যেই
ওরা আসে সেই পহরেই,
ভোরবেলা যায় চলে—
আঁধার রাতি অন্ধ ও যে—
দেখতে না পায়, আলো খোঁজে—
সবই হারিয়ে ফেলে—
তাই আকাশে মাতুর পেতে
সমস্ত খন স্বপনেতে
দেখা-দেখা খেলে।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৪ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৭ বার পঠিত
অভিমান
৫৭৫৩ বার পঠিত
অপরিচিতা
৫১০১ বার পঠিত
সোনার তরী
৪৩৩১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
শেখ মনিরুল হাসান
শুভ জন্মদিন! 🎈
আহমেদ রাফি
শুভ জন্মদিন! 🎈
কামিনী রায়
শুভ জন্মদিন! 🎈
জুবাইর মাহমুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ