যদি এ আমার হৃদয়দুয়ার
বন্ধ রহে গাে কভু
দ্বার ভেঙে তুমি এসাে মাের প্রাণে,
ফিরিয়া যেয়াে না, প্রভু।
যদি কোনাে দিন এ বীণার তারে
তব প্রিয়নাম নাহি ঝংকারে
দয়া করে তুমি ক্ষণেক দাঁড়ায়ো,
ফিরিয়া যেয়াে না, প্রভু।
তব আহ্বানে যদি কভু মাের
নাহি ভেঙে যায় সুপ্তির ঘাের
বজ্রবেদনে জাগায়াে আমায়,
ফিরিয়া যেয়ো না, প্রভু।
যদি কোনাে দিন তােমার আসনে
আর-কাহারেও বসাই যতনে
চিরদিবসের হে রাজা আমার,
ফিরিয়া যেয়াে না, প্রভু।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৭৭ বার পঠিত
শেষের কবিতা
৮১৬৭ বার পঠিত
অভিমান
৫৭৫০ বার পঠিত
অপরিচিতা
৫০৯৭ বার পঠিত
সোনার তরী
৪৩১৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ