গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি,
লেখন রে মোর, ছন্দ-ভানার প্রজাপতি-
স্বপ্নবনের ছায়ায় আলোয় বেড়াস্ দুলি
পরান-কণার বিন্দুসুরার নেশার ঘোরে।।
চৈত্র-হাওয়ায় যে চঞ্চলের ক্ষণিক বাসা
পাতায় পাতায় করিস প্রচার তাহার ভাষা-
অপ্সরীদের দোলের দিনের আবির-ধূলি
কৌতুকে তোর পাঠায় কে তোর পাখায় ভ’রে।।
তোর মাঝে মন কীর্তি আপন নিষ্কাতরেই করল হেলা।
তার সে চিকন রঙের লিখন ক্ষণেকরেই খেয়াল খেলা।
সুর বাঁধে আর সুর সে হারায় দণ্ডে পলে,
গান বহে যায় লুপ্ত সুরের ছায়ার তলে,
পশ্চাতে আর চায় না তাহার চপল তুলি-
রয় না বাঁধা আপন ছবির রাখীর ডোরে।।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০১০৬ বার পঠিত
শেষের কবিতা
৮১৯৫ বার পঠিত
অভিমান
৫৭৬২ বার পঠিত
অপরিচিতা
৫১১০ বার পঠিত
সোনার তরী
৪৩৮৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
শুভ জন্মদিন! 🎈
মোঃ ফখরুল ইসলাম সাগর।
শুভ জন্মদিন! 🎈
রোহান খান কাব্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ