জাগার থেকে ঘুমোই, আবার
ঘুমের থেকে জাগি—
অনেক সময় ভাবি মনে,
কেন, কিসের লাগি।
আমাকে, মা, যখন তুমি
ঘুম পাড়িয়ে রাখ
তখন তুমি হারিয়ে গিয়ে
তবু হারাও নাকো।
রাতে সূর্য দিনে তারা
পাই নে হাজার খুঁজি—
তখন তারা ঘুমের সূর্য,
ঘুমের তারা বুঝি?
শীতের দিনে কনকচাঁপা
যায় না দেখা গাছে,
ঘুমের মধ্যে লুকিয়ে থাকে—
নেই তবুও আছে।
রাজকন্যে থাকে আমার
সিঁড়ির নীচের ঘরে।
দাদা বলে, ‘দেখিয়ে দে তো,’
বিশ্বাস না করে।
কিন্তু, মা, তুই জানিস নে কি
আমার সে রাজকন্যে
ঘুমের তলায় তলিয়ে থাকে,
দেখি নে সেইজন্যে।
নেই তবুও আছে এমন
নেই কি কত জিনিস?
আমি তাদের অনেক জানি,
তুই কি তাদের চিনিস?
যেদিন তাদের রাত পোয়াবে,
উঠবে চক্ষু মেলি,
সেদিন তোমার ঘরে হবে
বিষম ঠেলাঠেলি।
নাপিত ভায়া, শেয়াল ভায়া,
ব্যাঙ্গমা বেঙ্গুমী
ভিড় করে সব আসবে যখন
কী যে করবে তুমি!
তখন তুমি ঘুমিয়ে পোড়ো,
আমিই জেগে থেকে
নানা রকম খেলায় তাদের
দেব ভুলিয়ে রেখে।
তার পরে যেই জাগবে তুমি
লাগবে তাদের ঘুম—
তখন কোথাও কিচছুই নেই
সমস্ত নিজ্ঝুম।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৪ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৭ বার পঠিত
অভিমান
৫৭৫৩ বার পঠিত
অপরিচিতা
৫১০১ বার পঠিত
সোনার তরী
৪৩৩১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
শেখ মনিরুল হাসান
শুভ জন্মদিন! 🎈
আহমেদ রাফি
শুভ জন্মদিন! 🎈
কামিনী রায়
শুভ জন্মদিন! 🎈
জুবাইর মাহমুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ