ভাঙা অতিথশালা।
ফাটা ভিতে অশথ বটে মেলেছে ডালপালা।
প্রখর রোদে তপ্ত পথে কেটেছে দিন কোনোমতে—
মনে ছিল, সন্ধ্যাবেলায় মিলবে হেথা ঠাঁই।
মাঠের ’পরে আঁধার নামে, হাটের লোকে ফিরল গ্রামে,
হেথায় এসে চেয়ে দেখি— নাই যে কেহ নাই।
কত কালে কত লোকে কত দিনের শেষে
ধুয়েছিল পথের ধুলা এইখানেতে এসে।
বসেছিল জ্যোৎস্নারাতে স্নিগ্ধ শীতল আঙিনাতে,
কয়েছিল সবাই মিলে নানা দেশের কথা।
প্রভাত হলে পাখির গানে জেগেছিল নূতন প্রাণে,
দুলেছিল ফুলের ভারে পথের তরুলতা।
আমি যেদিন এলেম সেদিন দীপ জ্বলে না ঘরে,
বহুদিনের শিখার কালী আঁকা ভিতের ’পরে।
শুষ্কজলা দিঘির পাড়ে জোনাক ফিরে ঝোপে-ঝাড়ে,
ভাঙা পথে বাঁশের শাখা ফেলে ভয়ের ছায়া।
আমার দিনের যাত্রাশেষে কার অতিথি হলেম এসে!
হায় রে বিজন দীর্ঘ রাজি, হায় রে ক্লান্ত কায়া।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৪ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৭ বার পঠিত
অভিমান
৫৭৫৬ বার পঠিত
অপরিচিতা
৫১০২ বার পঠিত
সোনার তরী
৪৩৪১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ