আজি উন্মাদ মধুনিশি, ওগাে
চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে
কী দেখিছ একা বসি,
চৈত্রনিশীথশশী।
কত নদীতীরে, কত মন্দিরে,
কত বাতায়নতলে—
কত কানাকানি, মন-জানাজানি,
সাধাসাধি কত ছলে।
শাখা প্রশাখার, দ্বার-জানালার
আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক
দেখিতেছ একা বসি,
চৈত্রনিশীথশশী।
মোরে দেখাে চাহি, কেহ কোথা নাহি—
শূন্য ভবনছাদে
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি
চাহিয়া রয়েছি বসি,
চৈত্রনিশীথশশী।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈