(১৯)
ইমন কল্যাণ।
বার বার সখি বারণ করনু
ন যাও মথুরা ধাম!
বিসরি প্রেম দুখ, রাজভোগ যথি[১]
করত হমারই শ্যাম।
কি কহলি রসন? হমারই শ্যাম সো?
কি বুঝলি পাগল প্রাণ?
অব তক[২] ঘুচল ন ভাঁতি[৩] তুয়া মন!
সো কি হমারই শ্যাম?
শত শত দেশ পদানত যিনকো[৪]
শত শত মানুখ দাস,
শত শত রাজা রোষ-কটাখে
মনমে মানে তরাস,
দুখিনী গোপিনী, হম অবলা সখি,
সোকি হমারই শ্যাম?
বোল ত সজনি, মথুরা-অধিপতি
সোকি হমারই শ্যাম?
ধনকো শ্যাম সো, মথুরা পুরকো,
রাজ্য মানকো হোয়,
নহ পীরিতিকো, ব্রজ কামিনীকো,
নিচয় কহনু ময় তোয়।
ন যাও সজনী মথুরা নগরে
ভেটইতে সো শ্যাম,
সমরাইও না[৫] সখি, শামক মনমে
দুখিনী হমার নাম।
বাত রাখ মঝু[৬] নিতান্ত সহিলো
মথুরা পুর জনি[৭] যাহ,
দূর সঙে তু পেখিও শ্যামক[৮]
কৈছন আছয় নাহ।[৯]
জনি সখি দেখ সো, মনকে হরখে
করত মুখে পুর-বাস,
শপতি হমার লো, তব্ সখি ন যাও
মথুরা পতিকো পাশ।
জনি দেখো তুঁহুঁ সোবি সহত সখি
দাৰুণ বিরহক জ্বালা,
তব্ সখি সঁপিও শ্যামক চরণে
ইহ বন-কুসুমক মালা!
কহিও, রাধা, দুখিনী রাধা—
মথুরা-অধিপতি কান,
দুখজ্বালা তব, বারইতে[১০] সব
সঁপবে তন মন প্রাণ।
উরস পাতবে, অবশ মাথ তব
রাখব তছু পরি মাধা,
তোষইতে মন সব কছু করবে
যত কছু জানয় রাধা!
ভানু কহত—অয়ি বিরহ কাতরা
মনমে বাঁধহ থেহ।[১১]
মুগুধা বালা, বুঝই বুঝলিনা,
হমার শ্যামক লেহ।[১২]
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৯ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৯ বার পঠিত
অভিমান
৫৭৫৭ বার পঠিত
অপরিচিতা
৫১০৩ বার পঠিত
সোনার তরী
৪৩৪৮ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ