আমারে পড়েছে আজ ডাক,
কথা কিছু বলতেই হবে—
বিশ্রাম করা পড়ে থাক,
পার যদি মন দাও তবে।
ফিস্ফিস্ কর যদি ব’সে
খস্খস্ মেজেতে পা ঘ’ষে—
অভ্যাস হয়ে গেছে এ ব্যাঘাত যত,
যেন কিছু হয় নাই থাকি এইমতে।
গম্ভীর হয়ে করি প্রফেটের ভান;
শুনে যে ঘুমিয়ে পড়ে সে বুদ্ধিমান।
আমাদের কাল থেকে, ভাই,
এ কালটা আছে বহু দূরে,
মোটা মোটা কথাগুলো তাই
ব’লে থাকি খুব মোট সুরে।
পিছনেতে লাগে নাকে ফেউ
বৃদ্ধের প্রতি সম্মানে,
মারতে আসে না ছুটে কেউ
কথা যদি না’ও লয় কানে।
বিধাতা পরিয়ে দিল আজ
নারদমুনির এই সাজ।
তাই তো নিয়েছি কাজ উপদেষ্টার,
এ কাজটা সবচেয়ে কম চেষ্টার।
তবে শোনো— মন্দ সে মন্দই,
হোক-না সে গুপিনাথ, হোক-না সে নন্দই।
আর শোনো— ভালো যে সে ভালো,
চোখ তার কটা হোক, হোক-বা সে কালো।
অল্প যা বললেম দেখে তাই ভেবে,
পাছে ভুলে যাও তাই নোট লিখে নেবে।
যদি বল, পুরাতন এই কথাগুলো—
আমিও যে পুরাতন সেটা নাহি ভুলো।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৯৯ বার পঠিত
শেষের কবিতা
৮১৮৯ বার পঠিত
অভিমান
৫৭৫৭ বার পঠিত
অপরিচিতা
৫১০৩ বার পঠিত
সোনার তরী
৪৩৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ