তোমাকে পেয়ে গেলে শালা একেবারে
অচল হয়ে যেতাম,
যা কিছু লিখি সব তোমার
কাছে বলেই শেষ হয়ে যেত।
রাতের পর রাত ফেসবুকের
স্টোরি লিখতে পারতাম না,
কারণ তোমার চোখে তাকালেই
সব স্টোরি মরে যেত।
তোমাকে পেয়ে গেলে নীল আকাশ
আর নীল লাগত না,
বৃষ্টির গন্ধও তেমন আর মাতাল করত না।
তোমাকে পেয়ে গেলে আমার একাকী হাঁটাগুলো
শালা মিছেই হয়ে যেত,
শহরের ধুলোবালিতে আর কবিতা
খুঁজে পেতাম না।
তোমাকে পেয়ে গেলে সিগারেটও কেমন
যেন ফালতু লাগত,
চায়ের কাপে যে প্রেম ঢালি
সেটাও নাকি কমে যেত।
তোমাকে পেয়ে গেলে তোমাকে
না পাওয়ার তীব্র আগুন
কেমন যেন ঠাণ্ডা হয়ে যেত,
তখন ছোট ছোট কষ্টগুলো শালা
গরম কেটলির মতো পুড়িয়ে মারত।
তোমাকে পেয়ে পেলে,
সূর্যের আলোও ফিকে লাগত,
সকাল-সন্ধ্যার রঙ হয়ে যেত ধূসর।
তবু ভেতরের এই অভাবী-অভিমান
আরেক ধরনের ক্ষুধা হয়ে
আমায় তাড়া করত।
তোমাকে পেয়ে গেলে আমি হয়তো
সব ছেড়ে বসতাম, দুনিয়ার সব ডেডলাইন,
সব দায়িত্ব
পুড়িয়ে ছাই করে দিতাম
তখনই আসলেই শালা একেবারে
বিপদে পড়ে যেতাম
তোমাকে পেয়ে।।
- আতিকুর রহমান
১ অক্টোবর, ২০২৫।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন