আজ সময়টা কেমন যেনো
আছে থমকে।
প্রজাপতিও আসছে না জাগাতে ফুলকে।
রোদও ফেলে গেলো এক আকাশ দীর্ঘশ্বাস।
কবির কলম গেছে থেমে।
আগ্রহ নেই তার আর প্রেমে অপ্রেমে।
যদিও ঘামে ভেজা গল্প শোনার
অবসর পায় না এ শহর।
তবু মন বলছে , কিছু একটা তো বদলাচ্ছে।
হয়তো বুঝতে পারছে
সবাই,
আল্লাহ আর রামের লড়াই
আসলে সাজানো নাটক।
গোপনে আখের গোছাচ্ছে শোষক।
ও দেখো শুষ্ক কুয়াশার আড়ালে,
দিন বদলের স্বপ্ন জ্বেলে,
নতুন সূর্য আমার তোমার অপেক্ষায়,
কমরেড তুমি কোথায়?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী