ঠিক মাঝরাতে,
থাই গ্লাসের হাই-রাইজ কোনও বারান্দার জানলায়,
শুনবে কেউ- ঠক ঠক ঠক।
শুনে অবেলার নক,
আর এড়াতে অকারণ পকপক-
দরজা খুলতেই,
বেহেশতি সরাবের পসরা-
সাজাতে দেখবে এক নুলোকে।
পাতলা চিনির সরার মতো-
হেসে বলবে- “লেবেন না, এ যে বেহেশতি সুরা!
আবর্তবক্ষা, দড়ির মতো সরু কটির-
কুলো সব দেব পুরিয়ে, দেখুন চেখেই!
রাশা থেকে নিপ্পনি,
চাইবেন যা- পাবেন আপনি।”
লেলিহান জিহ্বার পরশে তার-
হতভাগার পৌরুষ জ্বলে হবে ছারখার।
হঠাৎই ম্যাও বলে,
ঘনকৃষ্ণ সেই তস্করে,
বর্বরের মতোন বেরসিক বেআক্কেল,
সব কুলো দিল ছারেখারে।
দেখবে সে তখন- এমা, সরাব কই-
এতো পিশাব!
ওদিকে, হতচ্ছাড়া নুলো-
মাথায় জ্বালিয়ে চুলো;
ভেগেছে কবে- কোন দোযখের ওমে মজতে,
কে জানে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন