মাঝে মাঝে ইচ্ছে করে,দমকা হাওয়া হই,
ছুটে এসে দখিন থেকে তোমার চুলে ছুঁই।
বাতাসকেও খুব হিংসে হয়,অবাধ্য করে চুল,
যখন তুমি জানালায়, ঠায় দারিয়ে ব্যাকুল।

ভাল্লাগেনা বসে থাকা,ভাল্লাগেনা কাজও-
যখন তুমি মনোযোগে,আয়নার সামনে সাজো।
আয়নাকেও খুব হিংসে হয়,রোজ দেখে তোমার মুখ,
অথচ,একটু দেখার আশায়,আমার রোজই পোড়ে বুক!

বৃষ্টি তোমায় ভিজিয়ে দিলে,মাথায় আমার রাগ উঠে যায়,
ভেবে দেখো,বেটা উড়নচণ্ডী কত সহজেই,তোমার স্পর্শ পায়!
আমার শুধুই হিংসে হয়,জাগে সাথে অধিকার বোধও,
তুমি বিরক্ত হলে,আমি পর্দা টেনে,আটকে দেবো রোদও।


~ হা বী ব