মেঘের মুলুক ঝিমিয়ে আসে
আকাশ করেছে কালো
সূর্যি মামা মুদিছে নয়ন
সাঝপরিটাই আকাশ আলো
ঝিলমিল ঝিলমিল তারাধূলি পথ
জেগেছে ওই নীল গায়
মাঠের রাখাল কুটিরে ফেরে
সুর তুলে বাঁশিটায়
ঘুম-পাড়ানি গান গেয়ে পরী
নেমে আসে সু শ্যামে
চোখে তার মায়া ভরা স্বপন
শান্তির সুধা নামে
ঝিমিয়ে পড়েছে পল্লীর পথ
ক্লান্ত পৃথিবীর বুক
সাঁঝপরী এসে ঘুচিয়ে দিল
পথিকের সব মনের অসুখ
পাখিরা নীড়ে ডানা মেলেছে
বন বিতান হয়েছে থির
দীঘির জলেতে সোনালী আভা
ছুঁয়ে গেছে মধু ডাঙা তীর
দিনের বেলার কোলাহল যত
নিভে আসে একে একে
আকাশ পথে আঁধারী ছায়া
কার না পরানে ঠেকে
পশ্চিম-কোণে মেঘের মহলে
একা একা সাঁঝপরী
আঁচলে তাহার সোনার রেখা
কপালে রূপার তরী