ওগো সন্ধ্যা তোমার চরণ ধূলি দেবে কি মোর ঘরে
আমি ডুবে ডুবে মরি ঘোর বিষাদ অন্ধকারে
জ্বালাবে কি তব প্রেমের আলোর বাতি
কেটে যাবে যাবে মোর ঘোর অমানিশা রাত্রি
এনেছি আমি শাখা সিঁদুর
এনেছি গোলাপ রজনীগন্ধা
তুমি এসো না এসো না
এসো না হে সন্ধ্যা
সাজিয়েছি উঠোন আলপনা করে
শত শত প্রদীপ সাজিয়েছি প্রেমের ডোরে
এসো এসো এসো জ্বালাও প্রেমের বাতি
হেমন্তের পাতা ঝরা বিকেলে
কুড়িয়েছি শত শত ফুল
এনেছি বালা নূপুর কানের দুল
এনেছি আতর অরুণ কাজল
বেধে রেখেছি মায়ের স্নেহের আঁচল
শুধুই তোমার জন্যে
ওগো সন্ধ্যা তুমি এসো না মোর ঘরে
আমি জড়িয়ে নেব তোমায় আদরে আদরে
কবিতা — সন্ধ্যাগীতি ওগো সন্ধ্যা তোমার চরনধূলি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃতির কবিতা
,
গান
২১
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সন্ধ্যাগীতি' কবিতায় কবি বিষাদময় অন্ধকার দূর করতে সন্ধ্যাকে পরম আদরে ঘরে আহ্বান জানিয়েছেন। প্রদীপ, ফুল, সিঁদুর ও অলঙ্কারে উঠোন সাজিয়ে কবি প্রেমের আলো জ্বালানোর আকুল প্রার্থনা করেছেন। এতে ভালোবাসার গভীরতা ও ব্যাকুলতা ফুটে উঠেছে।