নক্ষত্রের রুপালি রাত—একা আছি জেগে
বাতাস কাঁপে নীল স্রোতে মৃদু ঢেউ লেগে
অচিন পথে চলি আমি মাটির ধূলি মেখে
ফুলের গন্ধে ভারী বাতাসে ক্লান্ত আঁখি ঝুরে
উর্ধ্বাকাশে তাকায় যখন রাতের নীল চিলে
পৃথিবীর সব প্রেম মিলায় এক আকাশের নীলে
চাঁদ যেন এক মাস্তুল-বাতি সাদা নীল স্নিগ্ধ
রূপালী ডানার ভরে তার এক আকাশ যুদ্ধ
সেখানে নক্ষত্র আর হাওয়ার সুধা পিয়েছি আমি
তবুও এক আকাশ পিয়াস-ক্ষুধা খুঁজে শুধু তুমি
নির্জন এক বৃক্ষতলে দেখলাম এক পাখি
নিদ্রাহীন এক গোপন সুরে গাইছে সে একাকী
দেখা হলো এক ফুল- কুকুর-এক শিশুর সনে
চাঁদ আর ফুল মিলে সেথা স্বর্গ বুনেছে ক্ষনে
দুঃখ আমার শূন্য হলো মিটিল পিছুটান
তাদের বুকে জড়িয়ে ঘুচালাম একশতকের অভিমান
অদূরে এক নর্তকী বালা বললো আমায় ডেকে
আয় আমার সাথে যাবি একটি রাত হাতে রেখে
রাতের পাহাড়াদার বৃদ্ধ মশাই দেখল তা সবে
হুইসেলের ঝড়ে ঝুমুর বালা পালালো যে কবে
এ পৃথিবী বড়ই মদ্যপ আর চারদিকের সব চোর
যত দূর তাকাই ত্রাস সন্ত্রাস অসভ্য নেশাখোর
অন্ধকার জগতের বাসিন্দা এরা নিত্যই নিশাচর
এখানে রাত নামে আর রচিত হয় মনুষ্যত্বের কবর
কী অদ্ভুত এ পৃথিবী রাতের ছায়ায় ঘেরা
গভীর রহস্য যেন এক আধারে পথহারা
নদীর কিনার ধরে আমি হেটে যাই একা
শুনি তার গান যেন মদিরার বিপুল রেখা
হাতের কাছে বাঁধাই ছিল ছোট্ট একটি নাও
একরোখা এক নাবিক আমি ছুটিয়ে দিলাম তাও
চললাম ছুটে অন্ধ চোখে অজানা পথের পারি
নদীর সাথে মিশে আমিও যেন এক নদী তারি
পৌঁছলাম এক পিয়াল বনের ক্ষুদ্র কর অঞ্চলে
শুকনো পাতার বাজাল নূপুর বন ঝোপের জঙ্গলে
হুতুম পেঁচা ডাকছে হুতুম থুম নিঝুম বনে চুপ
এক পরীর মত রূপসী মেয়ে চশমা পড়ে ঝুপ
এক লাল পাহাড় যেন দেখায় তাহার নিত্য অবিরত
ঝর্নার গানে চূইয়ে পড়ে হিঙুল মেঘের ক্ষত
ঝিলের পানে পেলাম আমি একটু বিষের গান
এক ছোবলে মদ্যপের মত কাড়িল আকুল প্রান
নিভে আসে সব বাতি মিশে নদীর প্রান
স্রোতের ওপর স্বর্গ সম এক নিঃশ্বাস প্রবাহমান
আমি আমার চেনা মানুষটির কথা ভাবতে লাগলাম
তখন রাতের আপন শ্রান্তি লভিছে বিশ্রাম
এ পৃথিবী বড়ই বিচিত্র এ রাতের মত
কবি ইমদাদ শাহ্ জনপ্রিয় লেখাগুলো
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪
৩৯৬৬ বার পঠিত
জুলাই গন-অভ্যুত্থান
২১০৫ বার পঠিত
জুলাই বিপ্লব
১৮৫২ বার পঠিত
রক্তাক্ত জুলাই
১৫২৮ বার পঠিত
জুলাই বিপ্লবের চেতনা
১৪৪৯ বার পঠিত