তুমি আসবে বলে
হেমন্তের পাতা ঝরা বিকেলে আমি কুড়িয়েছি তোমার গোলাপী ঠোঁটের রক্তিম আভাটুকু
পাতার গন্ধভরা সন্ধ্যা এলোমেলো তবু
খুঁজে বেড়ায় তোমার ঠোঁটের উষ্ণতা
বিনিদ্র চোখ নিষ্পলক চাহনি অনন্ত প্রেম
তুমি আসবে বলে কুয়াশার চাদরে ঢাকা ভোরে
জমিয়েছি কিছু শিশির বুকের গভীরে চুপিসারে
তোমার চোখের কাজল কালো মায়ায়
মন সঁপেছি আলতো রূপোলি আলোর ছায়ায়
বুকের গভীরে জমে থাকা শত শত কথা
নিভৃত নির্জনে ছড়িয়েছে অধীর ব্যাকুলতা
চারিদিকে শুধু তোমার চরণের অঙ্কিত ধ্বনি
তুমি আসবে বলে পথ চেয়ে চেয়ে প্রহর গুনি
ঝরে পড়া পাতা নিতুই অবুঝ মনে মিমৃতে হাসে
তোমার ছোঁয়া পাওয়ার গভীর কামনায়
উদাসীন এই মন শুধু তোমাতেই ভালোবাসে
হারিয়ে যেতে চায় তোমারি অশান্ত সীমানায়
তুমি আসবে বলে
নীল আকাশের সব নীল ঢেলে
সাদা মেঘের পালে লাগিয়েছি হাওয়া
আকাশ গঙ্গায় বিসর্জন দিয়েছি
নিজের সমস্ত তন্দ্রা সুখ আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া
চোখের নিচে লাগিয়েছি এক প্রশস্ত কালো রেখা
কলিজা পুড়ে করেছি ছাই ছাই
দুঃখের আনলে জ্বলেও দুঃখকে করেছি বিদাই
তুমি আসবে বলে
আমি একটা দূরন্ত যৌবনের গান রচেছি
আমার চোখ হয়েছে সকরুন
আমি শুধু খুঁজেছি তোমার মন
খুঁজেনি আর কিছু আমার নেই কোন তৃষ্ণা
আমার তৃষিত আকাশের চাঁদ তুমি
আমার নিঃশ্বাসের প্রতিধ্বনি তুমি
নিঃশব্দ রাতের জোছনা তুমি
তুমি আমার অনন্ত সাধনা
আমি অনন্তকাল ধরে জপেছি তোমার প্রেমের মালা
আমি রাত্রিনিশির ক্লান্ত পথিক তবু ভেঙে যাইনি একমুঠোও
আমি কখনোই ভেঙে যাবার মত কেউ না
আমার অস্তিতে শুধুই তোমার অস্তিত্বের বিন্যাস
আমি অপেক্ষার সঙ্গে করেছি বাস
সর্বাঙ্গের করেছি সর্বনাশ
তোমাতে এতটাই আসক্ত আমি
আসক্তির দীর্ঘশ্বাস
তুমি আসবে বলে একাকিত্বকে করেছি জয়
একটু একটু করে হৃদয় করেছি ক্ষয়
আমি নক্ষত্রের সাথে কয়েছি কথা
এই হৃদয়ঙ্গমে শুকেছি ব্যাকুলতা
আমি উত্তাল সমুদ্র দিয়েছি পাড়ি
তুমি আমার সেই অবলা নারী
যার জন্য হৃদয় রেখেছি খুলে
তুমি আসবে বলে
বসন্তের রং মেখে সবুজ পাতা
অবাধ্য হয় ভালোবাসার মেঘে
চিরসবুজ প্রেমে
তুমি আমার প্রেম এক আকাশ
আর এ বুকের দীর্ঘশ্বাস
অথচ প্রেমের থেকে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই
প্রেমের থেকে বড় সত্য আর পৃথিবীতে কিছুই নেই
তুমি আসবে বলে কুয়াশার চাদর জড়িয়ে
অপেক্ষায় কেটেছে কত নিঝুম রাত
হৃদয়ের জানালায় মেঘের দল উড়িয়ে
খুঁজে ফিরিছি তোমার চঞ্চলা দুটি হাত
হাওয়ায় ভাসে চেনা সুবাসের মায়া
বুকের গভীরে জাগে তব চঞ্চল ছায়া
ছায়ার আড়ালে লুকিয়ে তোমার ছায়া
চুপিচুপি গেয়ে যায় অনাগত প্রেমের গান
ঝিরিঝিরি বাতাসে যখন ফুলের গন্ধ ভাসে
মন তোমায় ছুঁতে চায় অনন্ত বিবাশে
তুমি আসবে বলে
এক বর্ষা বিকেলে একা একা ভিজেছি
মেঘেদের ডানায় ডানায় তোমার নাম লিখেছি
নূপুরের শব্দ খুঁজেছি
আকাশ দেখে মেঘের গল্প বুনেছি
বুক চিরে অপেক্ষা করেছি
ভেজা চুলে দাঁড়িয়ে থেকেছি
শুধু এ আকাশ নীল শাড়ি পরে আমার সাথে ভিজেছে
আর একটা গোলাপ আমার সাথে ভিজেছে
ভিজেছে তার রক্তিম আভাটুকু
বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলেও তুমি আসনি
আর বর্ষার জল চোখের জলে মিশে গেছে
তবুও তুমি আসনি
তবুও তুমি আসনি