সন্ধ্যাতারা সন্ধ্যাতারা
আকাশে ঐ একটি কোনে
বসে তুমি চুপ
হুতোম পেঁচা হুলো ডাকে
কালো মেঘে আকাশ ঢাকে
ফুলে ফুলে গন্ধ ছরায়
এত কিছু
তবু তুমি চুপ
তোমার কি ঐ একটিই বাড়ি
আকাশেই তুমি চালাও গাড়ি
নিঃশব্দ তুমি
আকাশে চুমি
এত ডাকি তবু তুমি চুপ
এত সুন্দর তুমি
তোমার এত এত রূপ
কবিতা — সন্ধ্যাতারা ছড়া
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছড়া
৫৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সন্ধ্যাতারা ছড়া' একটি চমৎকার শিশুতোষ কবিতা। এতে রাতের প্রকৃতির রূপ এবং আকাশে একাকী ভেসে থাকা নিস্তব্ধ সন্ধ্যাতারার অনাবিল সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। চারপাশের নানা কোলাহল ও পরিবর্তনের মাঝেও সন্ধ্যাতারার শান্ত ও নীরব উপস্থিতি কবিমনকে আকর্ষণ করে। সহজ ভাষা ও প্রাঞ্জল ছন্দে রচিত এই কবিতাটি শিশুদের কল্পনার জগতকে সমৃদ্ধ করে।