ওগো সন্ধ্যা তুমি এলে বায়ে বায়ে
বল তোমার মনে কি যে চায়
এলে তুমি এলে গো
আমার স্বপন উড়ায়ে
তুমি আমার স্বপন উড়ায়ে
দিবস গেল তোমার কথা ভেবে ভেবে
বল আমায় কি তোমার সঙ্গে নিবে
আমার আনন্দ বেদনায় জড়িয়ে রবে
রবে তব তোমার নিঠুর মমতায়
ওগো তোমার কালো দুটি চোখে
চারিদিকে ছড়ালে মৃত নিরবতা
শুধু ভেসে ভেসে আসে তোমারি কথা
তোমার কথা ভেবে ভেবে
চোখের পরে জল এসে যায়
জলে জলে কি ভাসিয়ে দেবো
বা তুমি এলে গোপনে জড়িয়ে নেবো
ওগো তোমার কপালের কালো টিপে
আমার আকাশ হয়ে গেল আলো
আলোতে আলোতে আপন করে নিও
চাঁদ হয়ে তুমি জোছনা ছড়িও
তোমার কি করেছি বল তোমার কি এমন করেছি বল
যদি তুমি না আসো চলে
ভাসাবো কিভাবে জীবন তরী এ নদীর জলে
কবিতা — সন্ধ্যা গীতি ৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
,
গান
২২
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সন্ধ্যা গীতি ৩' একটি আবেগঘন ও বিরহচেতনার কবিতা। এখানে সন্ধ্যাকে একটি রূপক চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার আগমন কবির মনে গভীর স্মৃতি ও অনুভূতির সঞ্চার করে। সারা দিন ধরে অপেক্ষা, সন্ধ্যার নিস্তব্ধতা, চোখের জল এবং জীবনের তরী ভাসানোর আকুলতা কবিতায় ফুটে উঠেছে। প্রেম, বিরহ ও সন্ধ্যার মায়াবী রূপ সুন্দরভাবে সমন্বিত হয়েছে।