ওগো সন্ধ্যা তোমার পরশ বুঝি
লাগিল আমার গায়
ডুবে ডুবে মরি আমি বিরহ বেদনায়
এত রূপে রূপে রাঙালে তুমি
দু চোখ জুড়িয়ে যায়
এত সুন্দর বিরহী রূপ তোমার
শিউলি বকুল কামিনী বনের বায়
এসো এসো এসো হে সন্ধ্যা
এসো এসো সৌরভে
আলতো আলতো ঠোঁটে কথা কবে
তবু চোখের পাতায় পাতায় মোর মন পরে রবে
রবে রবে সৌরভে
মম হৃদয় গহীন অনুভবে
ব্যথা বেদনার সব রং ছূয়ে
তুমি মোর স্বপন সাজাবে
এত হাসি এত গান এত কথা
তবু যেন চারিদিকে মৃদু নীরবতা
শুধু দুজনে
চাহনির সনে
সাধিবে বাধিবে ব্যাকুলতা
ঘিরে ঘিরে আসিবে কালো মায়া
মায়ায় মায়ায় দেখিব তব ছায়া
বিরহ বেদন ছূয়ে ছূয়ে যায়
কি মধুর সে বিরহ
তুমি কি বুঝবে হায়
ওগো সন্ধ্যা তোমার পরশ বুঝি লাগিল আমার গায়
কবিতা — সন্ধ্যা গীতি ২
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
৪০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সন্ধ্যা গীতি ২' কবিতাটিতে সন্ধ্যার আগমনকে বিরহ ও ভালোবাসার এক মধুর অনুভূতি হিসেবে চিত্রায়িত করা হয়েছে। কবি সন্ধ্যার রূপ, শিউলি-বকুল বনের সুবাস এবং চারপাশের নীরবতায় নিজের হৃদয় গহীনের ব্যাকুলতা প্রকাশ করেছেন। প্রকৃতির শান্ত মায়ায় প্রিয় মানুষের ছায়া এবং মিষ্টি বেদনায় স্বপ্ন সাজানোর রূপক এখানে অত্যন্ত নিখুঁত ও আবেগময়ভাবে ফুটে উঠেছে।