মাঝে মাঝে তোমার কথা ভাবি
আকাশে জমেছে মেঘ, বাতাসে বৃষ্টির গান
রাত্তির বড় দীর্ঘ; কিছুতেই
ঘুম আর আসছে না ।একবার এপাশ, একবার ওপাশ, আর
বিশ্বচরাচর জুড়ে… নিথির স্তব্ধতা ।
মাঝে মাঝে মনে হয়
অসীম শূন্যের ভেতর উড়ে যাই ।
মেঘের মতন ভেসে ভেসে, একবার
বাংলাদেশে ঘুরে আসি ।
মনে হয়,মনুমেন্টের চূড়ায় উঠে
চিৎকার ক’রে
আকাশ ফাটিয়ে বলি;
দ্যাখো, সীমান্তে ওইপাশে আমার ঘর
এইখানে আমি একা, ভীনদেশী ।
কবিতা — তোমার কথা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশাত্মবোধক কবিতা
৩১
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘তোমার কথা’ কবিতায় প্রবাস জীবনের একাকিত্ব, স্বদেশের প্রতি তীব্র ব্যাকুলতা এবং স্মৃতিকাতরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। নির্ঝুম বৃষ্টিস্নাত রাতে কবি নিজের জন্মভূমি বাংলাদেশের কথা স্মরণ করেছেন। দূর পরবাসে একা থাকার বেদনা এবং সীমানা পেরিয়ে নিজের ভিটেমাটিতে ফিরে যাওয়ার আকুল আকাঙ্ক্ষাই এই কবিতার মূল উপজীব্য বিষয়।