ঘরময় একটি পাতাবাহার।
আজ, জন্মদিন অরুণার
চোখ দুটি যামিনী রায়ের আঁকা,
মুখখানি প্রথম কদমফুল। মন্দাক্রান্ত ছন্দ-মাখা
আষাঢ়স্য প্রথম দিবস। বিরহের গান
আজ তার জন্মদিন। নদীও আবেগে ছন্দময়।
দু’কূল প্লাবিত। সূর্যাস্তেও সূর্যোদয়
তোমাকেই জানি জীবনের চলন্তিকা, অভিধান
কবিতা — অভিধান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ কবিতা
৩৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
'অভিধান' কবিতাটি প্রেম ও নান্দনিকতার এক অপূর্ব রূপক। অরুণার জন্মদিনে তার রূপ ফুটিয়ে তুলতে কবি যামিনী রায়ের শিল্পকলা, কদমফুল ও মন্দাক্রান্তা ছন্দের সাহায্য নিয়েছেন। আষাঢ়ের বিরহ ও নদীর প্লাবনে অনুভূতির ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। পরিশেষে, প্রিয়তমাকে জীবনের মূল নির্দেশক বা 'অভিধান' হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা প্রেমের গভীরতাকে নির্দেশ করে।