পরমাণু-দেশে নিরস্ত্রীকরণ নিয়ে
কথা বলতে চাই। বেয়োনেট উঁচিয়ে
আমার অস্থি-মজ্জা পাহারা দেবে,
এটাই তবে সাংবিধানিক?
কীভাবে গর্দান নেবে,
ভাবছো? তুমি কি সেই অস্ত্রধারী, আধিকারিক?
আজ রাতে পাখিদের উৎসব চলছিল
আমন্ত্রিত আমাকে একটি খড়কুটো দিল,
তাই নিয়ে উৎসাহে মেতে উঠি
−লক্ষ করি, চারপাশে বিরুদ্ধ ভ্রুকুটি
নিরস্ত্রীকরণে কেন আমি পাখির সঙ্গ নিয়েছিলাম
কেন বলেছিলাম, চাই বনজঙ্গলঘেরা একটি সবুজ গ্রাম?
কবিতা — কেন বলেছিলাম
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ কবিতা
১৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'কেন বলেছিলাম' কবিতাটিতে কবি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। যেখানে অস্ত্র ও নিরাপত্তার নামে সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করা হয়, সেখানে কবি প্রকৃতির সান্নিধ্যে শান্তি ও মুক্ত জীবনের স্বপ্ন দেখেন। কবিতাটি নিরস্ত্রীকরণ, পরিবেশ সচেতনতা এবং সহিংসতার বিরুদ্ধে এক জোরালো মানবিক বার্তা তুলে ধরে।