দিগন্তে জাগুক তোমার প্রণয়
আশ্চর্য শরতে যে হাওয়া বয়
চতুর্দিকে, মনে হয় :
সর্ব দুঃখ জয় ক’রে নেব কার্তিকে।
জীবনের সকল ঐক্যে থেকে, মাতিকে
পুরুষ যদি ফিরে যায় রনে
দিও তাকে তিলক, মধুর সম্ভাষণে।
এই মহাকাশ তলে, আমার প্রণতি-প্রণয়
তোমাকে দিলাম; নারী, তুমি দাও যুগ্ম অভয় :
আমার ধমনী হোক চিরশস্যময়
আর, শান্তিসুধারসে ভরুক সকল আলয়।
কবিতা — ইচ্ছে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য কবিতা
১২
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘ইচ্ছে’ কবিতাটিতে মানবপ্রেম, প্রকৃতি এবং শান্তির আকাঙ্ক্ষা সুন্দরভাবে ফুটে উঠেছে। শরৎ ও কার্তিকের আবহাওয়ায় সব দুঃখ জয় করার প্রত্যয় ব্যক্ত হয়েছে। নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধা, অভয়দান এবং জীবনের ধমনীতে চিরশস্যময়তা ও শান্তিসুধারসের প্রার্থনাই কবিতাটির মূল সুর। এটি প্রেমানুভূতি ও ইতিবাচক জীবনবোধের এক অনন্য প্রকাশ।