জন্মান্ধ বললে ভুল হবে৷ ইদানীং আমার চোখ
ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে
বাতাস কি মুখরিত, আর্তনাদে?
সঞ্জয়, যুদ্ধের গতি কোন দিকে?
পাণ্ডবরা কী রচনা করেছে বূ্হ্য? অর্জুণ কী এখনো
কুরুক্ষেত্রে?
কোন্ মন্ত্রবলে প্রতিপক্ষ দুর্জয়, সঞ্জয়?
বলো, তবে কী শূন্য হাতে কেবলি বিলাপ, আমার? গর্ভগৃহে
পালিয়ে জীবন? না-কি
অন্ধতাই জীবন, করুণাঘন মৃত্যু?
কবিতা — ধৃতরাষ্ট্র-বিলাপ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য কবিতা
১৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'ধৃতরাষ্ট্র-বিলাপ' কবিতাটি মহাভারতের অন্ধ চরিত্র ধৃতরাষ্ট্রের মনস্তাত্ত্বিক হাহাকার ও অস্তিত্বের সংকট নিয়ে রচিত। এখানে শারীরবৃত্তীয় অন্ধত্বের চেয়ে মানসিক ও আত্মিক অন্ধত্ব প্রকট। সঞ্জয়ের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের খবর নেওয়ার আকুলতা, পাণ্ডবদের পরাক্রম এবং নিজের অসহায়তার মধ্যে ধৃতরাষ্ট্রের চরম বিলাপ প্রকাশ পেয়েছে। কবিতাটিতে জীবন, অন্ধত্ব এবং করুণাময় মৃত্যুর দ্বন্দ্ব চমৎকারভাবে ফুটে উঠেছে।