এই শূণ্যতা অন্ধকারে ভরে দাও। সারাদেশময়
কেবলি অশ্রুকণা, অথচ কোথাও ক্রন্দন নেই। পরাজয়
শুধু মানুষের। জায়মান দিনের গভীরে, আর
রাত্রির নিস্তব্ধতায় যে তরঙ্গ প্রবাহিত; আমার
স্ফুলিঙ্গ গর্ভে তারই প্রত্যাভিষেক; চেতনায়।
তোমাকে বলিনি, জীবনের গাঢ় অঙ্গীকারে-দিক্ষায়
আমার জীবন নির্ভার নয়। আকণ্ঠ তৃষ্ণায় যখন
পাথরও চৌচির, আমার দিগন্তে তখন
উদ্ধত বরাভয়। তোমাকে বলিনি, আমার সঞ্চয়ে শুধুই ব্যর্থতা
আর বিদায়ের হাতছানি;–এই আমার জীবন, এই আমার শিল্প, কবিতা।
কবিতা — আমার সঞ্চয়ে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য কবিতা
৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আমার সঞ্চয়ে' কবিতায় কবি শূন্যতা, অন্ধকার এবং মানবজীবনের পরাজয়ের মধ্য দিয়ে নিজের ভেতরের চেতনাকে আবিষ্কার করেছেন। এখানে জীবনের তৃষ্ণা ও ব্যর্থতা সত্য হলেও, শেষ পর্যন্ত কবি সাহিত্য, শিল্প ও কবিতাকেই নিজের প্রকৃত সঞ্চয় হিসেবে স্বীকার করেছেন। এটি ব্যর্থতার মাঝেও শিল্পের মাধ্যমে বেঁচে থাকার এক অনন্য কাব্যিক অঙ্গীকার।