এদেশ এখন সৈন্য কবলিত
এমাটি এখন রক্তকিংশুক
এই আমার দেশ। আমার স্বদেশে
নেমেছে সান্ত্রী। সান্ত্রীর বুটের আওয়াজে
তীক্ষ্ণ যাত্রী।
এই আমার দেশ। আমার স্বদেশ
মিছিলে-মৃত্যুতে উজ্জ্বল।
এই আমার আকাশ। আকাশ
বজ্রগর্ভে আলোকিত। বাতাস
বারুদগন্ধে ভরপুর।
এই আমার দেশ। আমার স্বদেশ
মিছিলে-মৃত্যুতে উজ্জ্বল।
কবিতা — আমার এই দেশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশাত্মবোধক কবিতা
৩৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘আমার এই দেশ’ কবিতাটিতে স্বদেশের পরাধীনতা, সামরিক নিপীড়ন এবং একই সাথে গণমানুষের বীরত্বপূর্ণ প্রতিবাদের চিত্র তুলে ধরা হয়েছে। বারুদের গন্ধ আর সৈন্যদের বুটের আওয়াজে দেশ আক্রান্ত হলেও, মিছিল ও আত্মত্যাগের মাধ্যমে স্বদেশের মুক্তির পথ আলোকিত হয়। অত্যাচারী শক্তির বিরুদ্ধে জনগণের অদম্য সংগ্রাম ও দেশপ্রেমই এই কবিতার মূল চেতনা।