বাতাসের ফুসফুসে এখন
কার্বনের বদলে জমে থাকে মহাজনী সালফিউরিকের দাহ!
বনলতার চোখে বহুদিন
প্রেম নয়, ঘুমিয়ে আছে নিষ্ক্রিয় নাইট্রেটের নির্বাকতা।
আমার পূর্বপুরুষেরা
রক্তের আইসোটোপ হয়ে ভেসে গেছে
ভিটেমাটির দ্রবীভূত ইতিহাসে;
তবু মাটির গভীরে জেগে আছে
এক অদৃশ্য তাহরিরের আগুন।
শুনে রাখো, স্বৈরাচার ,
ক্ষুধার প্রতিটি অণুর ভেতর
নিষিদ্ধ এক সূর্য গোপনে নিউক্লিয়াস বাঁধে;
প্রতিটি শিরায়, প্রতিটি অনাহারে
বিপ্লবের রাসায়নিক সংকেত জ্বলে ওঠে।
একদিন মানুষের রক্তের
অতৃপ্ত ও অবিনশ্বর রসায়ন
তোমার সাম্রাজ্যের সমস্ত ধাতব অহংকার গলিয়ে দিয়ে
ফিরে যাবে মাটির প্রাথমিক সূত্রে।
আর ইতিহাসের পরীক্ষাগারে
তোমার নাম পড়ে থাকবে
এক মুঠো অবশেষ-ছাই হয়ে।
........... ........
কবিতা — ইনকিলাব
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিদ্রোহী-দ্রোহের কবিতা
,
প্রেমের কবিতা
৫০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'ইনকিলাব' কবিতাটি বিজ্ঞান ও বিপ্লবের এক অপূর্ব মেলবন্ধন। এখানে কবি কার্বন, নাইট্রেট, আইসোটোপের মতো বৈজ্ঞানিক রূপক ব্যবহার করে স্বৈরাচার ও শোষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কবিতার মূল সুর হলো—শোষিত মানুষের পুঞ্জীভূত ক্ষোভের রাসায়নিক বিক্রিয়ায় একদিন স্বৈরাচারের অহংকার ছাই হয়ে যাবে এবং ন্যায়ের জয় হবে।