কিসের এত দ্বন্দ্ব?
আমরা তো দু'ফোঁটা সময় মাত্র!
ঈশ্বরের আঙুল ফসকে পড়ে থাকা দুটি অসমাপ্ত উচ্চারণ।
যে ফুলটি আজ তোমার নামে ফোটে, সেও জানে,
সুবাসেরও একটি মৃত্যুভাষা আছে।
তাই ঝরে পড়ার আগে সে বাতাসকে উত্তরাধিকার দিয়ে যায়।
তুমি সুন্দর?
না!
কোনো এক অদৃশ্য দৃষ্টির ভিতর তোমাকে উচ্চারণ করা হয়েছে বলেই
তোমার মুখে এতো আলো জন্মায়।
শিশিরকে দেখো,
সূর্য তাকে হত্যা করে না,
নিজের ভেতর ফিরিয়ে নেয়।
প্রেমও তেমনই;
যা হারায়, তা-ই অন্য নামে থেকে যায়।
এসো, আমাদের অহংকার জুতোর ধুলোর পাশে খুলে রাখি। কারণ স্পর্শেরও এক গোপন ধর্ম আছে,
যেখানে হাত, হাতকে নয়, নিজের অনুপস্থিতিকে ছুঁয়ে থাকে।
শেষ পর্যন্ত তুমি আমাকে ভালোবেসেছিলে কি না,
তা ইতিহাসের বিষয় নয়।
শুধু এইটুকুই যথেষ্ট,
তোমার কাঁধে এক মুহূর্ত মাথা রাখার পর আমি আর 'আমি' ছিলাম না;
আর সেই বিলুপ্তির নামই, হয়তো প্রেম
কিংবা এক পশলা বৃষ্টি ভেজা সকাল!
........... ...
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী