ডাকে পাপিয়া বনে
- অমরেন্দ্র সেন
ডাকে পাপিয়া বনে বনে,
দোলা দিয়ে যায় মনে মনে।
বাতাসে বহে সুখের বারতা,
কুসুম ভাসায় মনের কথা—
এই বসন্তে কোনো বিজনে,
একেলা কেবা বিরহী মনে?
সুখের দোলায় মধুর সন্ধ্যায় ,
হৃদয় আনন্দে ভাসিতে চায়;
লাগে না ভালো রহিতে একা,
প্রিয় আছ তুমি দূরে কোথা।
ভাবিছ কাহারে এমন দিনে,
বসন্ত-মাধুরিত মধুর ভুবনে?