দিনে দিনে বাড়ছে কত জন
সবুজ হত্যা হচ্ছে দিনভর;
পরিবেশে দূষিত বাতাস
কালো ধোঁয়া সারাক্ষণ।
শহরের রাজপথে পথে
নেই তো সবুজের ছোঁয়া
আছে শুধু কংক্রিটের স্তূপ,
আকাশকে ছুঁয়ে যাচ্ছে দিনে দিনে।
সবুজ হত্যা হচ্ছে রক্তের স্রোতে
বোতলে ভরে অক্সিজেন
কী হবে বাঁচার দাম;
আকাশ ভরা তারায় তারায়
নিভে যাবে চাঁদের আলো
জোনাকিরা সব অন্ধের দেশে,
হামাগুড়ি দেবে পথের শিশু
ধূলোতে মিশে জীবনের দম।
সবুজ হয়তো নামে সবুজে
মরণে সবুজের খোঁজ
হবে তখন শেষের রঙ
দিন যাবে থেমে,
পাহাড়ের উঁচু চূড়া থেকে
শীতল বাতাসের আনাগোনা অনুভবে।।
২৩০৬২১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন