কত সুন্দর করে হাস তুমি। হাসলেই মনে হয় ফুল ফুটেছে। একদিন হাসলে প্রাণ খুলে, সে কি হাসি, হাসির কোন তুলনা নেই। এ হাসির জন্যই কি অপেক্ষা করেছিল বাজপাখি সে মোর জানা নেই। শুধু জানি বাজপাখি সাড়ে তিন দিন তিন রাত না খেয়ে অপেক্ষা করেছিল।তুমি যদি হাসবেই সেদিন কেন হাসনি যেদিন বাজপাখি অপেক্ষা করেছিল! আজ তো বাজপাখি নেই আজ হেসে কি হবে! আবার বলছি, আবার সেদিন হেসো যেদিন বাজপাখি না খেয়ে থাকে। এমন একটি দিন কি আসবে? অবশ্যই আসবে, তানাহলে বাজপাখি আজ সাড়ে চারদিন না খেয়ে আছে কেন! শুনেছি বাজপাখি জন্মদিনে কিছুই খায়না, এদিন মনে হয় বাজপাখি একটি দানাপানিও মুখে নেবেনা।
বাজপাখি তুমি যদি না খেয়েই থাকবে আমাকে কেন বলনি! আমি তার কাছে এ খবর পৌঁছে দিতাম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন